২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচে শেষ হাসি হাসল কে? মেক্সিকো নাকি দক্ষিণ আফ্রিকা?
![]() |
| Who win first day match |
ম্যাচের শুরু থেকেই ঘরের মাঠের উচ্চতা এবং চেনা আবহাওয়ার পুরো ফায়দা তুলতে শুরু করে মেক্সিকো। ম্যাচ যখন মাত্র ৯ মিনিট, তখনই দক্ষিণ আফ্রিকার ডিফেন্সের একটি মারাত্মক ভুলের সুযোগ নিয়ে বল জালে জড়িয়ে দেন মেক্সিকান ফরোয়ার্ড "হুলিয়ান কুইনোনেস (Julián Quiñones)"। তাঁর এই গোলের সাথে সাথেই পুরো স্টেডিয়াম যেন এক সবুজ সমুদ্রে পরিণত হয়। বিশ্বকাপের প্রথম গোলটি করে ইতিহাসের পাতায় নাম লেখালেন কুইনোনেস। প্রথমার্ধে মেক্সিকোর আক্রমণভাগের দাপট এতটাই বেশি ছিল যে দক্ষিণ আফ্রিকা ম্যাচেই ফিরতে পারছিল না, এমনকি কুইনোনেসের আরেকটি দুর্দান্ত শট পোস্টে লেগে ফিরে না এলে ব্যবধান তখনই দ্বিগুণ হতে পারত।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের মোড় সম্পূর্ণ ঘুরে যায় চরম ড্রামা। ৪৯ মিনিটে দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার ইয়াইয়া সিথোল সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় 'বাফানা বাফানা'। এই সুযোগে মেক্সিকো তাদের আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয়।
ম্যাচের ৬৭ মিনিটে আসে সেই মজা । ডানপ্রান্ত থেকে আলভারাডোর বাড়ানো এক নিখুঁত ক্রস থেকে দুর্দান্ত হেডে গোল করেন মেক্সিকোর অভিজ্ঞ স্ট্রাইকার "রাউল জিমেনেস (Raúl Jiménez)"। দীর্ঘ চারবার বিশ্বকাপ খেলার পরও এটিই ছিল বিশ্বকাপে জিমেনেসের প্রথম গোল! গোলটি করার পর আবেগ ধরে রাখতে পারেননি এই তারকা, আনন্দের অশ্রু ভেজা চোখে তাঁর সেলিব্রেশন ছিল এই ম্যাচের অন্যতম সেরা ফ্রেম।
তবে নাটকের তখনও অনেক বাকি ছিল! ম্যাচের শেষভাগে দক্ষিণ আফ্রিকার থেম্বা জোয়ানে এবং ম্যাচের একেবারে ইনজুরি টাইমে (৯৩ মিনিটে) মেক্সিকোর সিজার মন্তেস লাল কার্ড দেখলে ম্যাচটি ১০ বনাম ৯ জনের এক রণক্ষেত্রে পরিণত হয়। উদ্বোধনী ম্যাচেই "৩টি লাল কার্ডের" এই নজিরবিহীন ঘটনা বিশ্বকাপের ইতিহাসে অন্যতম উত্তেজনাপূর্ণ ম্যাচ হিসেবে এটিকে স্মরণীয় করে রাখবে।
ম্যাচের কিছু গুরুত্বপূর্ণ পরিসংখ্যান :
বিবরণ --- মেক্সিকো (MEX) --- দক্ষিণ আফ্রিকা (RSA)
ফাইনাল স্কোর --- ২ ---০
গোলদাতা --- হুলিয়ান কুইনোনেস (৯'), রাউল জিমেনেস (৬৭')
লাল কার্ড (Red Cards) --- ১ (সিজার মন্তেস ৯৩') ২ (সিথোল ৪৯', জোয়ানে ৮৩') |
ভেন্যু --- এস্তাদিও আসতেকা, মেক্সিকো সিটি | ৮০,৮২৪ জন দর্শক |
রেফারির শেষ বাঁশি বাজার সাথে সাথেই নিশ্চিত হয়ে যায় মেক্সিকোর ২-০ গোলের দাপুটে জয়। ঘরের মাঠে এই জয় মেক্সিকান ভক্তদের গত বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার দুঃখ কিছুটা কম করবে । অন্যদিকে, ১০ জন এবং পরবর্তীতে ৯ জন নিয়ে লড়াই করা দক্ষিণ আফ্রিকার জন্য টুর্নামেন্টের শুরুটা বেশ কঠিন হয়ে গেল।
চরম উত্তেজনা, লাল কার্ডের নাটক আর জিমেনেসের আবেগের মিশেলে ২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচটি বুঝিয়ে দিল—আগামী দিনগুলোতে ফুটবল বিশ্বের জন্য আরও কত বড় বড় চমক অপেক্ষা করছে!

No comments: