বিদ্যুৎ বিভাগ থেকে একটি জরুরি বিজ্ঞপ্তি । ১১-১২ এপ্রিল থাকবে না বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ।
আমার সোনার কালিগঞ্জ, শ্রীভূমি:- আগামী ১১ ও ১২ এপ্রিল করিমগঞ্জ ইলেকট্রিক্যাল ডিভিশনের অন্তর্গত বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। অসম পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (APDCL)-এর শ্রীভূমি ইলেকট্রিক্যাল ডিভিশন থেকে জারি করা একটি সাম্প্রতিক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। আকস্মিক এই বিদ্যুৎ বিভ্রাট যাতে আপনার দৈনন্দিন জীবনে বড় কোনো সমস্যার সৃষ্টি না হয়, তার জন্য আগেই প্রস্তুতি নেওয়া প্রয়োজন।
![]() |
| 10th April 2026 |
APDCL-এর জারি করা জরুরি বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩৩/১১ কেভি লামাজুয়ায় সাব-স্টেশনের অভ্যন্তরীণ বৈদ্যুতিক সরঞ্জামগুলি বর্তমানে যে স্থানে রয়েছে, সেখান থেকে সরিয়ে আরও উঁচু স্থানে (Elevation) স্থানান্তর করা হবে বলে জানিয়েছে।
সাধারণত বর্ষাকালে বা বন্যার সময় নিচু এলাকায় থাকা বৈদ্যুতিক সাব-স্টেশনগুলি প্লাবিত হওয়ার ঝুঁকি থাকে। এতে Mechanical problems এর পাশাপাশি বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা তৈরি হয়। গ্রাহকদের নিরবচ্ছিন্ন এবং নিরাপদ বিদ্যুৎ পরিষেবা নিশ্চিত করতেই এই Maintenance and relocation রক্ষণাবেক্ষণ এবং স্থানান্তর প্রক্রিয়ার পরিকল্পনা করা হয়েছে। এটি মূলত একটি দীর্ঘমেয়াদী সুরক্ষামূলক পদক্ষেপ করার জন্য করা হয়েছে।
করিমগঞ্জ ইলেকট্রিক্যাল ডিভিশনের অধীনে থাকা বেশ কিছু গুরুত্বপূর্ণ বাজার এবং গ্রাম এই বিদ্যুৎ বিভ্রাটের আওতায় পড়বে। প্রভাবিত এলাকাগুলির তালিকা নিচে দেওয়া হলো:
- কালিগঞ্জ বাজার ও বাগবাড়ি
- কাজিরবাজার ও চৌধুরী বাজার
- তেলিখালেরপার ও চড়গুলা
- জবাইনপুর ও শরীফনগর
- নলুয়া, বাঘন ও মেদল
- পোয়ামারা ও কানিশাইল এলাকা।
আপনি যদি এই এলাকাগুলোর বাসিন্দা হন বা এখানে আপনার ব্যবসা প্রতিষ্ঠান থাকে, তবে আগামী কয়েকদিন সতর্ক থাকা জরুরি।
নোটিশ অনুযায়ী, এই কাজ সম্পন্ন করতে টানা বেশ কয়েক ঘণ্টা সময় লাগবে। সময়সূচীটি লক্ষ্য করুন:
- শুরু: ১১ এপ্রিল, ২০২৬ (শনিবার) রাত ১:০০ ঘটিকা থেকে।
- শেষ: ১২ এপ্রিল, ২০২৬ (রবিবার) বিকাল ৮:০০ ঘটিকা পর্যন্ত।
অর্থাৎ, শনিবার গভীর রাত থেকে অর্থাৎ ১-২ টা শুরু করে রবিবার বিকেল অর্থাৎ ৭-৮ টা পর্যন্ত দীর্ঘ সময় এই বিশাল অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে বিজ্ঞপ্তিতে এও উল্লেখ করা হয়েছে যে, যদি প্রাকৃতিক কোনো বিপর্যয় বা আবহাওয়া খারাপ থাকে, তবে এই সময়সূচীর পরিবর্তন হতে পারে। আবার কাজ নির্ধারিত সময়ের আগে শেষ হয়ে গেলে দ্রুত বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে দেওয়া হবে।
যেহেতু প্রায় ১৫-১৬ ঘণ্টা বা তারও বেশি সময় বিদ্যুৎ থাকবে না, তাই কিছু প্রস্তুতি আপনার দুর্ভোগ কমাতে পারে:
- ১. মোবাইল ও পাওয়ার ব্যাংক চার্জ দিয়ে রাখুন: শনিবার বিকেলের মধ্যেই আপনার মোবাইল ফোন, ল্যাপটপ এবং পাওয়ার ব্যাংক সম্পূর্ণ চার্জ দিয়ে রাখুন যাতে জরুরি যোগাযোগ বিচ্ছিন্ন না হয়।
- ২. পানির ব্যবস্থা: ইলেকট্রিক পাম্পের ওপর নির্ভরশীল থাকলে শনিবার সন্ধ্যার মধ্যেই পর্যাপ্ত পানি মজুত করে নিন। পানীয় জলের পাশাপাশি গৃহস্থালির কাজের জন্য প্রয়োজনীয় পানি সংরক্ষণ করা জরুরি।
- ৩. খাদ্যদ্রব্য সংরক্ষণ: ফ্রিজে থাকা পচনশীল খাবারগুলো আগেভাগেই খেয়ে ফেলার চেষ্টা করুন। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকলে ফ্রিজের খাবার নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। ফ্রিজ বারবার না খোলাই ভালো, এতে ভেতরের শীতলতা দীর্ঘক্ষণ বজায় থাকে।
- ৪. বিকল্প আলোর ব্যবস্থা: শনিবার সন্ধ্যার আগে আপনার রিচার্জেবল ইমারজেন্সি লাইট বা টর্চ পরীক্ষা করে নিন। মোমবাতি বা দিয়াশলাই হাতের কাছে রাখুন।
- ৫. জরুরি কাজ সেরে ফেলুন: যদি ইন্টারনেট বা কম্পিউটারে কোনো জরুরি কাজ থাকে, তবে তা শনিবার রাতের আগেই সেরে ফেলার চেষ্টা করুন।
বিদ্যুৎ দপ্তরের বার্তা যা শুনা প্রয়োজন
এপডিসিএল-এর শ্রীভূমি ইলেকট্রিক্যাল ডিভিশনের সহকারী জেনারেল ম্যানেজার (AGM) এই সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন এবং সম্মানিত গ্রাহকদের কাছ থেকে পূর্ণ সহযোগিতা কামনা করেছেন। এই ধরণের কারিগরি উন্নয়ন কাজ ভবিষ্যতের বড় বিপদ এড়াতে অত্যন্ত প্রয়োজন।
![]() |
| NOTICE FROM APDCL |
আপনার যদি বিদ্যুৎ সংক্রান্ত কোনো সুনির্দিষ্ট অভিযোগ বা জিজ্ঞাসা থাকে, তবে এপডিসিএল-এর হেল্পলাইন নম্বর ১৯১২-তে যোগাযোগ করতে পারেন অথবা তাদের অফিসিয়াল ওয়েবসাইট www.apdcl.org-এ নজর রাখতে পারেন।
লেখক - বদরুল ইসলাম
তারিখ - ১০ ই এপ্রিল ২০২৬


No comments: