কার কার রেকর্ড ভাঙল রণবীর সিংয়ের সিনেমা ধুরন্ধর ২?

বক্স অফিসে 'ধুরন্ধর 2' ঝড়! পুস্পা, জওয়ান থেকে বাহুবলী ২— কার কার রেকর্ড ভাঙল রণবীর সিংয়ের সিনেমা?

ভারতীয় সিনেমা এখন রকেটের মতো দ্রুত যাচ্ছে। ২০২৬ সালের শুরুতেই 'ধুরন্ধর: দ্য রিভেঞ্জ' যে তাণ্ডব শুরু করেছে, তা দেখে হতবাক বিশেষজ্ঞরা। একদিকে রণবীর সিংয়ের  অভিনয়, আর অন্যদিকে আদিত্য ধরের টানটান পরিচালনা— সব মিলিয়ে এই সিনেমা এখন 'বক্স অফিসের রাজা'।

Total collection DHURANDAR,KGF 2,JAWAN

আজকের আর্টিকেলে আমরা দেখে নেব 'ধুরন্ধর ২'-এর বাজেট, কালেকশন এবং কীভাবে এটি পুস্পা ২, জওয়ান, কেজিএফ ২ এবং বাহুবলী ২-এর মতো All Time mega blockbuster সিনেমাগুলোকে চ্যালেঞ্জ জানাচ্ছে।

ধুরন্ধর ২: বাজেট ও কালেকশন (Dhurandhar 2 Budget & Collection)

'ধুরন্ধর' পার্ট ১ এবং ২ মিলিয়ে মোট বাজেট ছিল প্রায় ৩৫০-৩৭৫ কোটি টাকা।  

পার্ট ১: ১,৪০০ কোটি টাকারও বেশি আয় করে বিশ্বজুড়ে সাড়া ফেলে দিয়েছিল।

পার্ট ২ (Dhurandhar: The Revenge): মুক্তির মাত্র ২৩ দিনের মাথায় বিশ্বজুড়ে এর আয় দাঁড়িয়েছে প্রায় ১,৬৯১ কোটি টাকা। 

ফিল্মটি ২৪দিনে অর্থাৎ শনিবার ইন্ডিয়ান নেট কানেকশন 13 কোটি টাকা  করেছে এবং ২৫দিনে অর্থাৎ রবিবারে ১৫ কোটি টাকা কালেকশন করেছে। টোটালে কালেকশন ১৭৩৩ কোটি টাকা করেছে। আশা করা হচ্ছে ৭-১ ০দিনের মধ্যে ১৮০০ কোটি টাকা পার হয়ে যাবে।

Dhurandar 2 total collection - ?

বক্স অফিস লড়াই: ধুরন্ধর ২ বনাম ভারতীয় মেগাহিট সিনেমা

নিচে একটি তুলনামূলক ছক দেওয়া হলো যা থেকে বোঝা যাবে 'ধুরন্ধর ২' ঠিক কতটা শক্তিশালী:

সিনেমার নাম--বাজেট (আনুমানিক)---ওয়ার্ল্ডওয়াইড কালে (কোটি টাকায়)

ধুরন্ধর ২ (২০২৬)----৩৫০ কোটি (ডুয়োলজি)---১,৭৩৩ কোটি+ (continue)

বাহুবলী ২ (২০১৭)---₹২৫০ কোটি----₹১,৮১০ কোটি

KGF ২ (২০২২)--১০০ কোটি---১,২৫০ কোটি

জওয়ান (২০২৩)---৩০০ কোটি----₹১,১৪৮ কোটি

পুস্পা ২ (২০২৪-২৫)---৫০০ কোটি---₹১,৭০০ কোটি+

ধুরন্ধর ২ বনাম পুস্পা ২ (Pushpa 2): অল্লু অর্জুনের 'পুস্পা ২' গত বছর বক্স অফিসে রাজত্ব করেছিল। কিন্তু 'ধুরন্ধর ২' এই বছর পুস্পার ওয়ার্ল্ডওয়াইড কালেকশনকে টক্কর দিচ্ছে। বর্তমানে 'ধুরন্ধর ২' ভারতীয় সিনেমার ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ আয়কারী সিনেমা হয়ে উঠেছে এবং শীঘ্রই পুস্পাকে ছাড়িয়ে যাওয়ার দৌড়ে রয়েছে।

ধুরন্ধর ২  বনাম জওয়ান ও কেজিএফ ২ (Jawan vs KGF 2): শাহরুখ খানের 'জওয়ান' এবং Yash এর 'কেজিএফ ২'-এর লাইফটাইম কালেকশনকে অনায়াসেই পিছনে ফেলে দিয়েছে রণবীর সিংয়ের এই সিনেমা।  

ধুরন্ধর ২ বনাম বাহুবলী ২ (Baahubali 2): প্রভাসের 'বাহুবলী ২' (১,৮১০ কোটি) এখনও অনেকটা এগিয়ে থাকলেও, যেভাবে 'ধুরন্ধর ২' এগোচ্ছে, তাতে অনেকেই মনে করছেন এটি বাহুবলী ২-এর রেকর্ডও ভেঙে দিতে পারে। দেখা যাক কি করে ।

 সিনেমাটি এত সফল কেন ?

আদিত্য ধরের পরিচালনা: 'উরি' সিনেমার পর আদিত্য ধর আবারও প্রমাণ করলেন তিনি অ্যাকশন থ্রিলার তৈরিতে সেরা।

রণবীর সিংয়ের ইমেজ মেকওভার: হামজা আলীর চরিত্রে রণবীর সিংয়ের শান্ত অথচ ভয়ংকর লুক দর্শকদের দারুণ পছন্দ হয়েছে।

বিশাল স্টার কাস্ট: সঞ্জয় দত্ত, আর. মাধবন এবং অর্জুন রামপালের উপস্থিতি সিনেমাটিকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছে।

'ধুরন্ধর ২' প্রমাণ করে দিল যে ভালো কন্টেন্ট এবং সঠিক মেকিং থাকলে বলিউডের সিনেমাও দক্ষিণ ভারতীয় সিনেমার রেকর্ড ভেঙে চুরমার করতে পারে। 

আপনি কি 'ধুরন্ধর ২' সিনেমাটি দেখেছেন? কমেন্ট বক্সে আমাদের জানান আপনার প্রিয় দৃশ্য কোনটি!

লেখক - বদরুল ইসলাম,তারিখ - ১২-০৪-২০২৬.









No comments:

ভাগা বাজারে ভয়ংকর সড়ক দুর্ঘটনা আহত ৪- সংকটজনক শারীরিকভাবে অক্ষম এক শিশু

ভাগা বাজারে ভয়ংকর সড়ক দুর্ঘটনা আহত ৪- সংকটজনক শারীরিকভাবে অক্ষম এক শিশু আমার সোনার কালিগঞ্জ, শ্রীভূমি:- আজ আবার এক ভয়ংকর দুর্ঘটনার সাক্ষী ...

Powered by Blogger.