ঘোষণা হলো মাধ্যমিক পরীক্ষার ফলাফল ২০২৬ | আসামে পাসের হার ৬৫.৬২ শতাংশ |

ঘোষণা হলো মাধ্যমিক পরীক্ষার ফলাফল ২০২৬ | আসামে পাসের হার ৬৫.৬২ শতাংশ |

আমার সোনার কালিগঞ্জ, শ্রীভূমি:- আজ হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষা ২০২৬-এর ফলাফল ঘোষিত হয়েছে। রাজ্য স্তরে, মোট ৪,২৯,২৪৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন। এর মধ্যে সফলভাবে উত্তীর্ণ হয়েছেন ২,৮১,৭০৮ জন।

পরীক্ষার ফলাফলে দারুণ সাফল্য এনেছে জেলার সব স্কুলের মেধাবী ছাত্র-ছাত্রীরা। এদের মধ্যে আমাদের এলাকা  সোনার কালিগঞ্জের শিক্ষা বিকাশ হাই স্কুলে মোট ১৪৯ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন এবং সকলেই উত্তীর্ণ হয়েছেন। 

SVHS এর ফলাফল 
অর্থাৎ স্কুলটি ১০০ শতাংশ পাস-এর রেকর্ড গড়ল । স্কুলের মোট পরীক্ষার্থীর মধ্যে ১২৭ জন প্রথম বিভাগে এবং ২২ জন দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছেন। স্কুলে প্রথম স্থান অর্জনকারী ছাত্রী নাসিমা সুলতানা ৯২ শতাংশ নম্বর পেয়েছেন। তাঁর পর তজিমা তাসনীম এবং তাহেরা সুলতানা, যারা উভয়েই ৮৯ শতাংশ নম্বর পেয়েছেন। এছাড়াও স্কুলে ২৪৭ জন লেটার, ৩২ জন স্টার এবং ৪ জন ডিস্টিংশন নম্বর পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন । উত্তীর্ণ হওয়া সব ছাত্রছাত্রীরা স্কুলে এসে তাদের উত্তীর্ণতার আনন্দ উপভোগ করছেন। 

  • এ বছর রাজ্যে প্রথম স্থান অর্জন করেছেন জ্যোতির্ময় দাস (৫৯১ নম্বর, ৯৮.৫০%)।
  • দ্বিতীয় স্থান অর্জন করেছেন আকাঙ্ক্ষা ভূঞা (৫৮৯ নম্বর, ৯৮.১৬%)।
  • তৃতীয় স্থানে যৌথভাবে রয়েছেন সুৰজিৎ আখতার ও জিয়া ফারাহ ইছলাম, উভয়ই ৫৮৮ নম্বর (৯৮%) পেয়েছেন।
  • এ বছর ৩,১৮৩ জন পরীক্ষার্থী ডিস্টিংশন মার্ক লাভ করেছেন।
  • ১৩,৬৮১ জন স্টার মার্ক এবং ৯৯,০৬২ জন লেটার মার্ক লাভ করেছেন।
  • ৮৫,১৮৯ জন প্রথম বিভাগে, ১,৫০,১৬৭ জন দ্বিতীয় বিভাগে এবং ৪৬,৩৪৫ জন তৃতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছেন।

জেলা ভিত্তিক পর্যালোচনা করলে দেখা যায়, এ বছর পাসের হারে শীর্ষ স্থান অর্জন করেছে ডিমা হাচাও জেলা (৮৮.২৩%)। তারপর যথাক্রমে শিবসাগর জেলা (৮৪.০৮%) এবং ডিব্রুগড় জেলা (৭৮.৪৬%)। অন্যদিকে, সবচেয়ে কম পাসের হার কাছাড় জেলায় (৪৯.১৩%)।

জেলা ভিত্তিক কর্মক্ষমতা প্রতিবেদন


আমাদের এলাকা কালিগঞ্জে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফল অত্যন্ত ভালো হয়েছে । এলাকার মধ্যে শিক্ষা বিকাশ হাই স্কুল একটি গৌরব প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত । প্রতিবছরই শিক্ষা বিকাশ হাই স্কুল ভালো রেজাল্ট করে এ বছরও শিক্ষা বিকাশ হাইস্কুল হাই স্কুল ১০০ শতাংশ ভালো ফলাফল করেছে। ছাত্র-ছাত্রীদের জন্য এই শিক্ষা প্রতিষ্ঠান কালিগঞ্জ এলাকার মধ্যে সেরা প্রতিষ্ঠান হয়ে হিসেবে গণ্য হয়েছে।

আঞ্চলিক ও দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ  খবর পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন আমাদের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ। 

লেখক:- বদরুল ইসলাম 

তারিখ -১০ ই এপ্রিল ২০২৬ 

No comments:

ইরান আর আমেরিকা : একদিন যুদ্ধবিরতি, পরদিনই আবার লড়াই—আসলে কী চলছে এদের মধ্যে?

ইরান আর আমেরিকা : একদিন যুদ্ধবিরতি, পরদিনই আবার লড়াই—আসলে কী চলছে এদের মধ্যে? আমার সোনার কালিগঞ্জ, শ্রীভূমি : খবরের কাগজ খুললে বা মোবাইলের ...

Powered by Blogger.