কালবৈশাখীর প্রকোপে লণ্ডভণ্ড দক্ষিণ কাছাড়ের পালংঘাট এলাকা, বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, বিদ্যুৎ বিচ্ছিন্ন জনজীবন**
কালবৈশাখীর প্রকোপে লণ্ডভণ্ড দক্ষিণ কাছাড়ের পালংঘাট এলাকা, বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, বিদ্যুৎ বিচ্ছিন্ন জনজীবন
শুধু বসতবাড়িই নয়, ঝড়ের তাণ্ডবে এলাকার বিভিন্ন স্থানে বড় বড় গাছ উপড়ে পড়ে। একাধিক রাস্তায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত হয় এবং যোগাযোগ ব্যবস্থায় চরম সমস্যা দেখা দেয়। সকাল থেকে স্থানীয় মানুষজন নিজেরাই রাস্তা পরিষ্কারের কাজে নেমে পড়েন বলে জানা গেছে।
এদিকে, প্রবল ঝড়ে বিদ্যুতের খুঁটি ও তার ক্ষতিগ্রস্ত হওয়ায় বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। ফলে অন্ধকারে রাত কাটাতে হয় বহু পরিবারকে। মোবাইল চার্জিং, পানীয় জল সংগ্রহ এবং নিত্যপ্রয়োজনীয় কাজেও ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ।
ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের দাবি, প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ক্ষয়ক্ষতির পর্যালোচনা করে উপযুক্ত ত্রাণ ও আর্থিক সহায়তার ব্যবস্থা করা হোক। পাশাপাশি বিদ্যুৎ পরিষেবা দ্রুত স্বাভাবিক করা এবং উপড়ে পড়া গাছ সরিয়ে যোগাযোগ ব্যবস্থা সচল করার আবেদনও জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয়দের মতে, প্রতি বছরই কালবৈশাখীর প্রকোপে এই অঞ্চলে ক্ষয়ক্ষতি হয়, তবে এবারের ঝড়ের তীব্রতা ছিল অনেক বেশি। ফলে আতঙ্কের পরিবেশ এখনও কাটেনি পালংঘাট সহ আশপাশের বিস্তীর্ণ এলাকায়।

No comments: