তিন সন্তানের জননীকে নিয়ে পালাতে গিয়ে শিলচরে আটক ভিনধর্মী যুবক,ত্তপ্ত এলাকা
আমার সোনার কালিগঞ্জ, শ্রীভূমি:এর অভিযোগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। এক ভিনধর্মী গৃহবধূকে প্রেমের ফাঁদে ফেলে পালিয়ে যাওয়ার ঘটনায় রণক্ষেত্রের চেহারা নেয় শিলচরের কলেজ রোড এলাকা।
![]() |
| 11th March 2026, Silchar |
জানা গেছে, শিলচরের কলেজ রোড এলাকার সারদামনি লেনে দীর্ঘদিন ধরে মরিগাঁও জেলার কয়েকজন যুবক ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল। অভিযোগ উঠেছে, এই যুবকদের মধ্যেই একজন ওই এলাকার এক তিন সন্তানের জননী গৃহবধূর সঙ্গে সুকৌশলে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। সুযোগ বুঝে ওই যুবক গৃহবধূকে নিয়ে এলাকা ছেড়ে চম্পট দেয়।
ঘটনাটি জানাজানি হতেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। উত্তেজিত জনতা ওই ভাড়া ঘরে হানা দেয় এবং পলাতক যুবকের তিন সঙ্গীকে পাকড়াও করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবকরা স্বীকার করে যে, তারা পলাতক যুবককে পালিয়ে যেতে সরাসরি সাহায্য করেছে। এতে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে ওঠে।
![]() |
| অভিযুক্ত ২ গ্রেফতার, শিলচর |
অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবিতে কলেজ রোডে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসী। তাদের সাফ দাবি— মূল অভিযুক্তসহ এই চক্রের সঙ্গে জড়িত সকলকে আগামী তিন দিনের মধ্যে গ্রেফতার করতে হবে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ আন্দোলনকারীদের শান্ত করে এবং আটক তিন যুবককে হেফাজতে নিয়ে থানায় নিয়ে যায়।
পুলিশের হস্তক্ষেপে বর্তমানে যান চলাচল স্বাভাবিক হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে এলাকা জুড়ে এখনো চাপা উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা এই ধরণের ঘটনার পুনরাবৃত্তি রুখতে প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।


No comments: