চোরদের ‘হ্যাট্রিক’ রেকর্ড! এক সপ্তাহে ৩টি অটো চুরি কালিগঞ্জে!
আমার সোনার কালিগঞ্জ, শ্রীভূমি: এলাকায় এখন এক নতুন আতঙ্ক—'নিশি কুটুম্ব'। দিনের আলো হউক আর রাতের অন্ধকার , চোরদের কুচ পরোয়া নেহি মনোভাব, বাড়ছে দাপট। গত এক সপ্তাহে পর পর তিনটি অটো রিক্সা চুরি করে কার্যত এক ‘হ্যাট্রিক’ রেকর্ড গড়ে ফেলেছে দুষ্কৃতীরা। সাধারণ মানুষের রাতের ঘুম কেড়ে নিয়ে একই রাতে দুটি পৃথক গ্রামে হানা দিয়ে চোরেরা নিয়ে গেল দুটি মূল্যবান অটো রিক্সা আর রেখে গেলো তাদের গ্লেমার বাইক।
![]() |
| 26 March 2026 |
একই রাতে দুই গ্রামে হানা
গত রাতে চোরচক্রের প্রথম নিশানায় ছিল কালিগঞ্জের রাউতগ্রাম পার্ট টু বাগলা এলাকা। সেখানকার বাসিন্দা রজাক আলির ঘর থেকে কৌশলে অটো রিক্সাটি নিয়ে চম্পট দেয় চোরেরা।কিন্তু সেখানেই থেমে থাকেনি তারা। ওই একই রাতেই তাদের দ্বিতীয় অপারেশন চলে বানিয়ারগুল চন্ডিদাস গ্রামে। সেখান থেকে আব্দুস ছমেদ অটো রিক্সাটি চুরি যাওয়ার অভিযোগ উঠেছে। এক রাতেই দুটি চুরির ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ফেলে গেল ‘গ্লেমার’ বাইক, নিয়ে গেল অটো!
এই চুরির ঘটনার পেছনে রয়েছে এক অদ্ভুত নাটকীয়তা। স্থানীয় সূত্রে জানা গেছে, চোরেরা বানিয়ারগুল চন্ডিদাস গ্রামে একটি গ্লেমার (Glamour) বাইক রাস্তার ওপর ফেলে রেখে গেছে। ধারণা করা হচ্ছে, বাইকে করে এসেই তারা পরিকল্পনা মাফিক অটো দুটি চুরি করে নিয়ে যায়। ফেলে যাওয়া বাইকটি এখন পুলিশের তদন্তের একটি বড় সূত্র হতে পারে।
নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন
মাত্র এক সপ্তাহের মধ্যে তিনটি অটো চুরির ঘটনা কোনো সাধারণ বিষয় নয়। সাধারণ মানুষ এখন নিজেদের জান-মাল নিয়ে উদ্বিগ্ন।
- কেন হঠাত চুরির ঘটনা বৃদ্ধি পেল?
- গাড়ি চুরির এই নতুন সিন্ডিকেটটি আসলে কারা?
- এলাকায় কি পুলিশের টহলদারি বাড়ানো প্রয়োজন?
এই প্রশ্নগুলো এখন প্রত্যেক গ্রামবাসীর মনে। পরপর তিনটি চুরির মাধ্যমে চোরেরা যেভাবে ‘হ্যাট্রিক’ পূর্ণ করল, বিষয়টি প্রশাসনের কাছে এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে অভিমত ব্যক্ত করেছেন এলাকার অনেকে।
সতর্কতা: আপনার যানবাহন বা গ্যারেজ কি সুরক্ষিত? রাতে কোনো সন্দেহভাজন ব্যক্তি বা অপরিচিত যানবাহন দেখলে সাথে সাথে স্থানীয়দের জানান অথবা প্রশাসনের সহায়তা নিন।

No comments: