শ্রীভূমি জেলায় ৮টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অনুমোদন বাতিল: বিস্তারিত তালিকা ও প্রশাসনিক পদক্ষেপ
শ্রীভূমি জেলায় ৮টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অনুমোদন বাতিল: বিস্তারিত তালিকা ও প্রশাসনিক পদক্ষেপ
আমার সোনার কালিগঞ্জ: শিক্ষা ক্ষেত্রে বড় ধরনের সিদ্ধান্তের অংশ হিসেবে শ্রীভূমি জেলায় মোট ৮টি বেসরকারি ও অ-সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি বা অনুমোদন বাতিল করা হয়েছে। প্রশাসনিক স্বীকৃতি কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে ডিরেক্টর অব সেকেন্ডারি এডুকেশন, আসাম, কাহিলিপাড়া, গুয়াহাটি-১৯ এর পক্ষ থেকে এই তালিকা প্রকাশ করা হয়েছে।
অনুমোদন বাতিল হওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলির তালিকা
১. কোটামনি সাইনোশুর একাডেমি (Kotamoni Cynosure Academy) – ঠিকানা: পি.ও.- কোটামনি
২. স্বামীজি জ্ঞানপীঠ এক্সটেন্ডেড হাই স্কুল (Swamiji Jnanpeeth Extended High School) – ঠিকানা: পি.ও.- বাইতখাল বস্তি
৩. কুর্তি আদর্শ বাংলা একাডেমি (Kurti Adarsha Bangla Academy) – ঠিকানা: পি.ও.- কাঠালতলি
৪. ড. এ.পি.জে. আব্দুল কালাম গ্লোবাল হায়ার সেকেন্ডারি স্কুল (Dr. A.P.J. Abdul Kalam Global Higher Secondary School) – ঠিকানা: পি.ও.- মুল্লাগঞ্জ বাজার
৫. মাকুন্দা ক্রিশ্চিয়ান সিনিয়র সেকেন্ডারি স্কুল (Makunda Christian Sr. Secondary School) – ঠিকানা: পি.ও.- বোজারিছড়া
৬. ন্যাশনাল একাডেমি (National Academy) – ঠিকানা: পি.ও.- নিলামবাজার
৭. শিশু বিদ্যাপীঠ হাই স্কুল (Shishu Bidyapith H. S. School) – ঠিকানা: পি.ও.- বারিগ্রাম
৮. মহর্ষি সন্দীপন বিদ্যাপীঠ (Maharshi Sandipan Vidyapith) – ঠিকানা: পি.ও.- বদরপুর
প্রশাসনিক স্বীকৃতি কমিটির পক্ষ থেকে নেওয়া এই পদক্ষেপে জেলার শিক্ষা মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট বিদ্যালয়গুলির ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং স্থানীয় সচেতন মহলের মধ্যে এই নির্দেশিকা ঘিরে আলোচনা শুরু হয়েছে। শিক্ষার মানোন্নয়ন এবং সরকারি নিয়ম-কানুন ও নির্দেশিকা কঠোরভাবে বজায় রাখার জন্যই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে বলে মনে করা হচ্ছে।
এই বিষয়ে আপনার কি কোনো সুনির্দিষ্ট মতামত রয়েছে? অবশ্যই কমেন্ট করে বলতে পারেন ।
বদরুল ইসলাম, আমার সোনার কালিগঞ্জ ( ADMIN)

No comments: