কালিগঞ্জে পথ চলাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ: দুই মহিলাসহ আহত ৬, এলাকায় উত্তেজনা

 কালিগঞ্জে,পথ চলাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ: দুই মহিলাসহ আহত ৬, এলাকায় উত্তেজনা ।

আমার সোনার কালিগঞ্জ, শ্রীভূমি:
এক বাড়ি থেকে অন্য বাড়ি যাওয়ার পথে কথা কাটাকাটির জেরে কালীগঞ্জে ঘটে গেল এক ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষ। গত মঙ্গলবার বিকেল আনুমানিক ৪:৩০ মিনিটে কালীগঞ্জ থানার অন্তর্গত বানিয়ারগুল দলফা গ্রামে এই ঘটনাটি সংগঠিত হয়েছে। প্রতিবেশী যুবকের কু-প্রস্তাব ও শ্লীলতাহানিতে বাধা দেওয়ায় দুই মহিলাসহ একই পরিবারের ছয়জন গুরুতর আহত হয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গ্রামের জোনাব আলীর মেয়ে ইমরানা বেগম মঙ্গলবার বিকেলে নিজের ঘর থেকে বেরিয়ে পাশের বাড়ির পথ হয়ে তার ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। ইমরানা বেগমের অভিযোগ, পথিমধ্যে প্রতিবেশী বিজুদ্দিন তাকে কু-উদ্দেশ্যে পথ আটকায় এবং টানা-হেঁচড়া শুরু করে। এক পর্যায়ে অভিযুক্ত ব্যক্তি ইমরানাকে শ্লীলতাহানির চেষ্টা করে এবং গায়ের কাপড় ছিঁড়ে ফেলে।

মেয়ের চিৎকার শুনে মা তাকে বাঁচাতে এগিয়ে এলে বিবাদীরা দলবদ্ধভাবে তাদের ওপর ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে। ইমরান জানান, অভিযুক্ত বিজুদ্দিন আচমকা তার মায়ের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে বৃদ্ধা মহিলা রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

এই সংঘর্ষ কেবল মহিলাদের ওপর সীমাবদ্ধ থাকেনি। ইমরানার ভাই আহাদ উদ্দিন যখন বাজার থেকে বাড়ি ফিরছিলেন, তখন অভিযুক্তরা তাকেও পথে আটকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে। হামলায় আহাদ উদ্দিনের মাথায় গুরুতর আঘাত লাগে। এই ঘটনায় পরিবারের আরও চারজন সদস্য আহত হয়েছেন।

ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে কালীগঞ্জ মিনি পিএইচসি হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পর তিনজনের অবস্থা আশঙ্কাজনক দেখে তাদের উন্নত চিকিৎসার জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে প্রেরণ করেন।

বর্তমানে এই ঘটনায় তিনজনকে অভিযুক্ত করে কালীগঞ্জ পুলিশ ফাঁড়িতে একটি এজাহার (FIR) জমা দেওয়া হয়েছে। অভিযুক্তরা হলেন:

১. বিজু আহমেদ (পিতা: সিরাজ উদ্দিন)

২. জীবানুদ্দিন ৩. কালাউদ্দিন (পিতা: সিরাজ উদ্দিন)

                ইমরানা বেগম ও তার পরিবার জেলা পুলিশ সুপারের কাছে এই ন্যাক্কারজনক ঘটনার সঠিক তদন্ত এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে সমগ্র এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।




No comments:

কালিগঞ্জে পথ চলাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ: দুই মহিলাসহ আহত ৬, এলাকায় উত্তেজনা

  কালিগঞ্জে,পথ চলাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ: দুই মহিলাসহ আহত ৬, এলাকায় উত্তেজনা । আমার সোনার কালিগঞ্জ, শ্রীভূমি: এক বাড়ি থেকে অন্য বা...

Powered by Blogger.